সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এমপি ছোট মনি

  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৫৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

এসময় সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ঐশী খান। সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ধর্ম যার যার উৎসব সবার। এ হিসেবে গোপালপুরে আপামর জনসাধারণ স্বতর্স্ফূর্তভাবে এবারের পূজা উৎসবমুখরভাবে উপভোগ করছে। শুধু তাই নয় শরতের শারদ শুভেচ্ছায় সকলেই উদ্ভাসিত আর দেবীদুর্গার আগমনে সকলের ঘরেই পৌঁছে গেছে আনন্দ বার্তা। কোনরুপ প্রতিকূলতা ছাড়াই শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশে শারদ উৎসব উদযাপিত হবে বলে প্রত্যাশা করেন তিনি। এসময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে তাদের দাবি অনুযায়ী প্রতিশ্রুতি দেন।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, পূজা উদযাপন কমিটির সভাপতি সমেরেন্দ্র নাথ সরকার বিমল প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme