সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ পালিত

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: ‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১টায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর শহীদ মুক্তিযোদ্ধা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা ওষুধগুলো ব্যবহার সহনীয় মাত্রায় আনার জন্য চিকিৎসক, ফার্মেসি মালিক ও জনসাধারনের মধ্যে সচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। ডা. প্রিয়াংকার সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফ বাছেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী মো.ইয়াকুব আলী প্রমূখ।

বক্তারা বলেন, এন্টিমাইক্রোবিয়াল ওষুধ বলতে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, পরজীবী ইত্যাদি জীবাণুরোধী ওষুধ, যেমন: এন্টিবায়োটিক, এন্টিফাঙ্গাল, এন্টিভাইরাল ও এন্টিম্যালেরিয়াল ইত্যাদিকে বুঝায়। এ ওষুধগুলো মানুষ, প্রাণী এবং উদ্ভিদে জীবাণু সংক্রমণজনিত রোগের চিকিৎসায় এবং সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে। আলোচনা সভায় উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৮-২৪ নভেম্বর বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme