সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধারা পেলেন স্মার্ট কার্ড

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

গোপালপুর উপজেলা প্রশাসন এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো ২৫৬টি ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল আলম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, আনিসুর রহমান তালুকদার হীরা, মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা আখতার শিখা প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme