সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলি শিকদারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায়  সম্পন্ন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার কত রাত্রি১৭ জানুয়ারি বুধবার রাত ১০:১৫ মিনিটের দিকে নিজ গ্রামের বাড়ি শাখারিয়াতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় গোপালপুর সরকারি কলেজ মাঠে এবং রাষ্ট্রীয় মর্যাদা ও সালাম শেষে দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি শাখারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
তাহার মৃত্যুকালে বয়স ছিল ৭৫বছর, মৃত্যুকালে স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
উক্ত জানাজার অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান, গোপালপুর থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ঢাকা মিডফোর্ড হাসপাতালের বিভাগীয় প্রধান ডাক্তার রফিকুল ইসলাম, গোপালপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ এ কে এম আহসান হাবীব, আরো উপস্থিত ছিলেন গোপালপুর সরকারি কলেজের শিক্ষক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানগণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme