সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গোপালপুরে বৃত্তি প্রদান

  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে ডাঃ মোঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার ১১ ফেব্রুয়ারি বেলা ৩ টায় উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ি ডাঃ মোঃ আতিকুল ইসলাম হোসাইনা দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেধা যাচাইয়ের জন্য মোট ৩৫টি স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মোট ৯৫১ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেন।

এদের মধ্যে ৭০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্যাটাগরি অনুযায়ী বৃত্তি প্রধান করা হয়। বর্ধিত অনুষ্ঠানে ডাঃ মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে ও ডাঃ মোঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশনের নির্বাহী পরিচারক মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানভীর হাসান ছোট মনির এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধক ছিলেন, ডাঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শিউলী বেগম।

স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আসাদুজ্জামান। সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা পারভেজ মল্লিক, ওসি মো: মোশারফ হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, এনাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ সোলায়মান হোসেন, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) চেয়ারম্যান প্রফেসর মাসুদ এ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাজনীন সুলতানা, উপজেলা সমাজসেবা আফিসার মোঃ এখলাস মিয়া, মীর মোশারফ হোসেন শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন মীর মোশারফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme