সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গোপালপুরে মিনা দিবস পালিত

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার, এনজিও ও বিভিন্ন সহযোগী সংগঠনের সহযোগিতায় জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ঘোষিত দিবসটি সাড়ম্বরে উদযাপন করে থাকে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব এশিয়ার দেশগুলোতে দিবসটি উদযাপিত হয়। বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধকল্পে অঙ্গীকার নিয়ে বিশ্বে পালিত হয় ইউনিসেফের ঘোষিত দিবসটি।

তারই ধারাবাহিকতায় টাঙ্গালের গোপালপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মিনা দিবস উদযাপন করা হয়। দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও বই বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার চত্তর প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.পারভেজ মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোশারফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান, মো. শফিকুল ইসলাম, মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme