সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

  • আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৬০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে আনুষ্ঠানিকতার মাধ্যমে মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার নগদা শিমলা ইউনিয়নের ‘বিলডগা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ মাঠে দুপুরের দিকে ‘আমরা কতিপয় সংঘ’ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ দলের ফরোয়ার্ড জোড়া গোলদাতা ফুটবলার কৃষ্ণা রানী সরকার, কোচ গোলাম রব্বানী ছোটন ও তার ছোট ভাই গোলাম রায়হান বাপনকে সাফ চ্যাম্পিয়নশীপ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় ৫মাসে কোরানের হাফেজ হওয়া তকি ওসমানীক (১০)কে সংবর্ধনা দেওয়া হয়। সে দক্ষিণ পাথালিয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে।

‘স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল’ সাবেক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলোপার এসোসিয়েশন (জিকেডিএ) এর সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী।

সাজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সূতী ভি.এম.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, থানার ওসি (তদন্ত) মামুন ভূঞা, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, মনিরুল ইসলাম, শুকুর মাহমুদ, এস এম রফিকুল আলম (আমির), লাইটহাউস ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাজাত প্রমুখ।

অনুষ্ঠানে ৬০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে স্বর্ণের মেডেল, সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় কৃতিত্বপূর্ণ ফলাফলে প্রথমস্থান অর্জন করায় লাইটহাউস ল্যাবরেটরি স্কুলকে পুরস্কৃত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme