সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: গোপালপুরে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রধান করা হয়েছে। মীর মোশারফ হোসেন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রাস্টের আহবায়ক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মীর মোশারফ হোসেন।

প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, ওসি মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, শিক্ষাবিধ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ ছাত্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ১০৫ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme