সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৪৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ভুয়ারপাড়া এলাকায় কাঠ বোঝাই নছিমন উল্টে একজন নিহত ও দুই আহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু (২৫) পৌর শহরের ডুবাইল ঘটকবাড়ির মোঃ নুরুল ইসলামের ছেলে। পেশায় তিনি কাঠ ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে কাঠ বোঝাই নছিমন নিয়ে নবগ্রাম থেকে ডুবাইল যাওয়ার পথে রাত সাড়ে দশটায় ভুয়ারপাড়া নামক স্থানে পৌঁছালে নছিমনটি উল্টে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরদ দুইজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেন।

গোপালপুর থানা পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যায়।

পরে শুক্রবার বাদ জুমা ডুবাইল গাংগাপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme