সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ১০ম ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে ১০ম ত্রি-বার্ষিক স্কাউটস কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিককে সভাপতি ও ডুবাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাধারণ সম্পাদক করে ২৭ জনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

১৮ জুন শনিবার সকালে বাংলাদেশ স্কাউটস ও গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ তানভীর হাসান ছোট মনির। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, টাঙ্গাইল জেলা স্কাউটস কমিশনার ওয়াজেদ আলী খান, টাঙ্গাইল জেলা ও গাজীপুর জেলা স্কাউটস সহকারী পরিচালক আবু সাঈদ, টাঙ্গাইল জেলা স্কাউট লিডার আব্দুল জব্বর, উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা, প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষকরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme