সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছোট মনির অনুদান

  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৯৪৭ বার দেখা হয়েছে।

মো. নুর আলম গোপালপুর : গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতি গ্রস্তদের মাঝে অথির্ক অনুদান বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

শনিবার অগ্নিকান্ডের পর ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় তিনি প্রতিটি ব্যবসায়ীকে পাঁচ বান করে ঢেউটিন এবং আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন,

পৌর মেয়র রকিবুল হক ছানা, আব্দুল হাই, রওশন খান আইয়ুব, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ক্ষতিগ্রস্তদের মধ্যে পঙ্কজ সু স্টোর, অনুকুল চাকী স্টোর, গোপাল চাকী স্টোর, রবি চাকী স্টোর, বিপুল চাকী স্টোর, তপন চাকী ব্রাদার্স, প্রনয় গ্লাস হাউজ, আপন ফেব্রিকস্ এবং হাসান ও শামীম সু স্টোরের দুটি গোডাউন ভস্মিভূত হয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপড়ের দোকান আপন ফেব্রিকস থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় জনসাধারণের প্রানান্তকর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে না আসলে, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডিএডি মো. আব্দুর রাজ্জাক জানান, গোপালপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে গোপালপুর, ধনবাড়ি ও মধুপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

অগ্নিকান্ডের সুত্রপাত খুঁজে বের করতে দমকল বাহিনী কাজ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme