সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে হেট্রিক করলেন ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৯২৫ বার দেখা হয়েছে।

মো.নূর আলম গোপালপুর : গোপালপুরে টানা তিন বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে হেট্রিক করলেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

গত ১৩ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মো. গিয়াস উদ্দিন ও সাবেক ছাত্রনেতা মো. নাছির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী শিরিয়া হাসান প্রার্থিতা প্রত্যাহার করায় তিনি এককভাবে মাঠে অবস্থান নিশ্চিত করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে অন্য কোন প্রতিদ্বন্ধি না থাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

এতে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির চেয়ারম্যান পদে এ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান।

চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা এ আনন্দে উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন। বর্তমানে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে তিনজন এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্ধিতা করছেন। আগামী ৩১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme