সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর পূজা মন্ডব গুলোতে আর্থিক অনুদান বিতরণ করেন এমপি

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব এ উৎসবকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ৪৯ পূজা মন্ডবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে বরাদ্দকৃত জিআর চাল বাবদ ১৮ হাজার ৫০০ টাকা ও স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনিরের ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় প্রত্যেকটি পূজা মন্ডপে একটি করে সিসিটিভি লাগানোর নির্দেশ প্রদান করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গোপালপুর উপজেলা হলরুমে মতবিনিময় সভা ও অর্থ প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনির। আরো উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, শহরা মল্লিকের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও পূজারীবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme