সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলের ইউএনওকে বিদায় সংবর্ধনা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৮১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকারকে বিদায় সংবর্ধনা দিয়েছে ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধী সমাজ।

অঞ্জন কুমার সরকার সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি লাভ করে গাজীপুর জেলায় যোগদান করেছেন।

তার বিদায় উপলক্ষে ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাইলের সংসদ সদস্য আতাউর রহমান খান। রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইলের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, সহকারী কমিশনান (ভূমি) ফারজানা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম,আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, ঘাটাইল ইউপি সদস্য হায়দর আলী প্রমুখ।

আলোচনা শেষে বিদায়ী ইউএনওর হাতে ঘাটাইলের সুধী সমাজের পক্ষ থেকে ক্রেস্ট দেয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme