সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে অটিস্টিক ও প্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৭৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটি এর উদ্যোগে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ।

শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার দড়ি চৈথট গ্রামে রান ডেভলপমেন্ট আব্দুল আজিজ সরকার অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল লাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক মিসেস ফারাহ হাছান তিথি ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কে. এম. মেহেদী হাসান রাজুর পরিচানলায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অধ্যাপক মো. মতিউর রহমান খান ।

বিশেষ অতিথি ছিলেন, এডিসি ভ্যাট এন্ড কাস্টমস সিলেট বিভাগ মো. শফিউর রহমান খান নোবেল,ক্লাব সদস্য লায়ন মোহাম্মদ আব্দুল জব্বার,ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেহেদী হাসান, মোহাম্মদ আশরাফুল আলম, নজরুল ইসলাম, আ: বাছেদ, মুজিবুর রহমান, ইউপি সদস্য মো .দেলোয়ার হোসেন লেবু, প্রতিষ্ঠাতা সভাপতি আ:আজিজ সরকার।

আলোচনা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরন হিসেবে ব্যাগ, পানির পট, টিফিন বক্স, চেয়ার এবং প্রজেক্টর বিতরণ করা হয়।

উল্লেখ্যযে, লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিট বিগত কয়েক বছর ধরে প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এইসব প্রতিবন্ধী শিশুরা আমাদের মনের সহানুভূতির বোধ, সহমর্মিতার বোধ জাগিয়ে তুলে।

একজন আরেকজন পাশে দাড়াবার মহৎগুন অর্জণে প্রভাবকের ভূমিকা পালন করে, গড়ে তুলে সামাজিক মিথস্ত্রিয়ার ভিত্তি। পারবারিক সহযোগিতা মানুষদের নিয়ে গড়ে উঠে প্রকৃত কল্যাণকামী সমাজের ধারণা।

কোমলমতি এই সব প্রতিবন্ধী শিশুদের সমাজ গঠন ও এর গুনগত পরিবর্তন সাধনে এই ভূমিকা আমাদের নিয়ে যাবে এক নতুন প্রাগ্রসর সমাজের দিকে। লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিট এইসহ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে থাকেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme