সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ঘাটাইলে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৭২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলা, দোকানপাট ও ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গ্রাম পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁচটিকড়ীর এলাকার লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ফজল হক বলেন, নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শরিফ হোসেনসহ কয়েকজন ইউনিয়ন পরিষদের সামনে বসেছিল। এসময় স্বতন্ত্র (আনারস) প্রতীকের প্রার্থীর একটি মিছিল পরিষদের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় মিছিলে থাকা লোকজন চেয়ারম্যানের উপর ও পরিষদে হামলা চালায়। এছাড়াও পাশের বেশ কিছু দোকানপাটে ভাঙচুর করা হয়। পরে পরিষদের সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তাদের বাঁধা দিলে গ্রাম পুলিশদের উপর হামলা করে এবং ইটপাটকেল ছুড়তে থাকে। এতে গ্রাম পুলিশ ফারুক আহত হয়। তিনি আরও বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ ও প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি। হামলায় আহত গ্রাম পুলিশ সদস্য ফারুক বলেন, পরিষদে হামলা ঠেকাতে গিয়ে আহত হই। তবে এতো বড় ঘটনা তবুও কোন প্রশাসন আসেনি।

লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকার প্রার্থী মোহাম্মদ শরিফ হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী শহিদুল হক মিলনের লোকজন লাঠিসোটা নিয়ে মিছিল করে পরিষদে হামলা করে। এতে গ্রাম পুলিশসহ কয়েকজন আহত হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এবং আরও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ ঘটনায় বারবার ফোন করলেও থানার পুলিশ ফোন ধরেনি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আজহারুল ইসলাম সরকারের সাথে মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme