সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ইউসুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৫৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে নিহত ইউসুফ (৪৫) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মজমপুর গ্রামের মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত ইউসুফের স্ত্রী সোমলা বেগম, ছেলে সজিব, মেয়ে সাবিনা ইয়াসমিন, বড় ভাই ইদ্রিস আলী, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা দ্রুত আসামীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে ফাঁসি দাবি করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত মোশারফ হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার উপ-পরিদর্শক সুজন পাল বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে কাবিখার রাস্তার মাটি কাটা নিয়ে সংর্ঘষে প্রতিপক্ষ আনোয়ার হোসেনের (৩৫) কুড়ালের আঘাতে ইউসুফের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে সজিব হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme