সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ইউসুফ হত্যা মামলায় আটক ১

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে ইউসুফ আলী হত্যার ঘটনায় মোশারফ হোসেন নামের একজনকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। তিনি উপজেলার মজমপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার এসআই (নিঃ) সুজন কুমার পাল জানান, সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতেই নিহতের ছেলে সজিব বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে মোশারফকে আটক করে আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা যায়, উপজেলার মজমপুর-বাইচাইল সড়কের সংস্কার কাজ করছিলেন ঘাটাইল ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম। সোমবার বিকালে সড়কের মাটি কাটা নিয়ে মজমপুর গ্রামের ইউসুফের সঙ্গে প্রতিবেশি আনোয়ার হোসেন, মজিবর রহমান, মোস্তফা ও তার স্ত্রী রেশমার বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পেছন থেকে ইউসুফকে কুড়াল (কুঠার) দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুল আলম জানান, নিহতের ছেলে সজিব বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme