সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ইদুঁর মারা ফাঁদ পাততে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৫৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ইদুঁরমারা ফাঁদ পাততে গিয়ে ঘরের সিলিং থেকে হাত ফসকে পড়ে গিয়ে শাহাদত হোসেন নামে এক স্কুলছাত্র মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাইজালিপুর গ্রামে। সে শেখশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অষ্টম শ্রেনি চালুকৃত) অষ্টম শ্রেনির ছাত্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও নিহতের পরিবার জানায়, শাহাদত উপজেলার কাইজালিপুর গ্রামের প্রবাসী আজাহার আলীর মেঝ ছেলে। তার মায়ের নাম নূরুন্নাহার মালা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সে নিজ বাড়িতে থাকার ঘরের সিলিং এর উপর ইদুঁর মারা ফাঁদ পাততে যায়। ফাঁদ পেতে নামার সময় অসাবধানতা বসত হাত ফসকে মেঝেতে পড়ে যায়।

এতে সে বুকে প্রচন্ড আঘাত পায়। বাড়ির লোকজন প্রথমে তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই সে মারা যায়। আজ বুধবার সকাল ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme