সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ১০৯৪ বার দেখা হয়েছে।

আব্দুল লতিফ ঘাটাইল : ইসলামী ব্যাংকের বিকল্প উন্নত ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে ঘাটাইলে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় ঘাটাইল মেইন রোডস্থ হোসাইন টাওয়ার (পুরাতন কনক সিনেমা হল) ২য় তলায় ফিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঘাটাইল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান।

বিল্লাল এন্টার প্রাইজের আয়োজনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (ময়মনসিংহ জোনাল অফিস) মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম, এফএভিপি ও মধুপুর শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আলতাফ উদ্দিন খান,

ঘাটাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসনী মোবারক বাবুল, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, ঘাটাইল ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক ও ঘাটাইল পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিল মো. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মধুপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ আসাদুজ্জামান।

উল্লেখ্য, এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সকল প্রকার কার্যক্রম পরিচালিত হবে। এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মিঞাকে পরিচয় করিয়ে দেন আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঘাটাইল এজেন্ট শাখার সাফল্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা নেছার আহম্মেদ ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme