সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

ঘাটাইলে এ+ না পাওয়ায় এস.এস.সি ছাত্রীর আত্নহত্যা

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০১৯
  • ১১৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইল উপজেলায় এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রত্যাশিত এ+ প্লাস না পেয়ে বি (৩.৩৯) গ্রেড পাওয়ায় আসফিয়া মুন্না নিপা (১৬) নামে এক ছাত্রী সোমবার বিকেলে ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

সে উপজেলার আথাইল শিমুল গ্রামের আরশেদ আলী ও শামসুন্নাহার দম্পত্তির মেঝ সন্তান এবং আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পারিবার ও স্থানীয়রা জানায়, মা বাবা দুজনেই চাকুরীজীবী। বাবা ঢাকায় একটি বেসরকারী কম্পানিতে আর মা মধুপুর হাসপাতালে চাকুরী করেন।

তারা ঘাটাইল সদর হাসপাতালের পেছনে ভাড়া করা বাসায় থাকত। সোমবার দুপুরে বাসায় ছয় বছরের ছোট বোন ছাড়া আর কেউ ছিল না।

এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হলে সে এ+ প্লাস না পেয়ে বি গ্রেড পেলে লজ্জায় ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আতœহত্যা করে।

পরে স্থানীয়রা দেখে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

তিন বোনের মধ্যে নীপা ছিল মেধাবী। বড় বোন টাঙ্গাইল পলিটেকনিক্যালের ছাত্রী আর ছোট বোন এখনো স্কুলের গন্ডিতে পা রাখেনি।

আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর চৌধুরী জানান, নীপা অনেক মেধাবী ছাত্রী ছিল। এ প্লাস পাওয়ার মতো মেধা তার ছিল।

সে অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। তার আত্নহত্যা করার বিষয়টি মেনে নিতে পারছি না।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুল আলম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme