সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৯১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : লকডাউনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র অসহায় পরিবাদের মাঝে খাদ্য-সামগ্রী তুলে দিচ্ছেন আওয়ামী লীগের নেতা সাইদুর রহমান।

শনিবার ২৪ এপ্রিল সকাল ১০টায় উপজেলার লক্ষিনন্দর ইউনিয়নের মধুপুরচালা গ্রামে তার নিজ বাড়ি থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের দরিদ্র অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য-সামগ্রী বিতরণ কালে সাইদুর রহমান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশ লকডাউন ঘোষণা করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই করোনার মধ্যে যারা কর্মহীন অবস্থায় রয়েছে তাদের মধ্যে এই খাদ্য-সামগ্রী বিতরণ করা হচ্ছে। যাতে তারা কোন রকমভাবে পরিবার নিয়ে চলতে পারে।

তিনি আরো বলেন, এসব ত্রাণ বিতরণ মোটেও কোন লোক দেখানো নয়, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। আপনার সামর্থ্যরে মধ্যে একজন, পাঁচজন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি সরকারের পাশাপাশি দেশের এই সংকটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষিনন্দর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১কেজি মুড়ি, ১কেজি আলু, ১কেজি চিনি, ১প্যাকেট দুধ, ১প্যাকেট সেমাই, ১০টি ডিম ও মাক্স।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme