সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে কাউন্সিলর পদে ফরম সংগ্রহ করলেন মিল্টন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : আসন্ন ঘাটাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তরুন সমাজসেবক ও ছাত্রলীগ নেতা মো: মিল্টন হোসেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলের দিকে ঘাটাইল উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জানতে চাইলে মো: মিল্টন হোসেন বলেন, আমার ওয়ার্ডটা পৌরসভার অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জনগণের কথা চিন্তা করে আমি কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করে যাবো। জনগণের পাশে থেকে কাজ করতে চাই। এজন্য জনগণের সহযোগিতা একান্ত কাম্য।

উল্লেখ্য, বহুল আলোচিত ঘাটাইল পৌরসভাসহ ১০ পৌরসভার নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। একইদিন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১ হাজার ৭ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ (২ নভেম্বর) মঙ্গলবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ (৪ নভেম্বর) বৃহস্পতিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ (১১ নভেম্বর) বৃহস্পতিবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এ ওয়ার্ডে মোট ভোটার ২৭শত ৬৯ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme