সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে গ্রামবাংলা ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৫১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে ও মাদকের থাবা থেকে যুব সমাজকে দুরে রাখতে মুজিব শতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে মরহুম মহসিন সরকারের স্মৃতি স্মরনে অনুষ্ঠিত হলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ এ খেলাকে ঘিরে ওই গ্রামে তৈরি হয়েছে উৎসবের আমেজ। খেলা দেখতে পেরে খুশি দর্শকরা।

উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আয়োজনে দক্ষিণ ধলাপাড়া এলাকাবাসীর আয়োজনে বল্লার বিল মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগীতায় বিভিন্ন এলাকার প্রতিযোগী অংশগ্রহণ করেন।

৫ ক্যাটাগরিতে দেশের বিভিন্ন যায়গা থেকে দাপুটে ও কদমের জন্য বেশকিছু ঘোড়া অংশগ্রহন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভূইয়া।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, ধলাপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুল হক মাস্টার, যুবলীগ নেতা শাহিন খান প্রমুখ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme