সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৫১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে টাঙ্গাইলের ঘাটাইলে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ ডিসেম্বর সকাল ১১টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় দিগলকান্দি ইউনিয়নের শেখ শিমুল গ্রামে নারীর ক্ষমতায়ন, তথ্য আপার কার্যক্রম, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনের গুরুত্ব নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জীবুন নিছা ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) নুসরাত জাহান সুমীর সঞ্জালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিগলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল করিম মটু। বিশেষ অতিথি ছিলেন, উপ-সহকারী পাট কর্মকর্তা নূরী, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এসকে শিহাব, ইউপি সদস্য ইকবাল হোসেন, তথ্যসেবা সহকারী জাকিয়া, তথ্যসেবা সহকারী জোৎসনা প্রমুখসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme