সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে তিন সন্তানের জন্ম দিলো গৃহবধূ

  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৫০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন।

মঙ্গলবার ১৫ নভেম্বর রাত ১২ টায় ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সন্তান জন্ম দেন।

তিন সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে হয়েছে। বর্তমানে তিন সন্তান ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন পরিবার। স্থানীয় ইউপি চেয়ারম্যন ফারুক হোসেন ফনি বিষয়টি নিশ্চিত করেছেন। রুমা আক্তার উপজেলার কাশতলা দক্ষিন পাড়া গ্রামের প্রবাসী শরিফ উদ্দিনের স্ত্রী।

একসঙ্গে তিন সন্তান হওয়ায় বাবা-মা, দাদা-দাদিসহ আত্মীয়স্বজনরাও খুশি। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেন রুমা আক্তার। বর্তমানে বাচ্চাসহ মা পুরোপুরি শঙ্কামুক্ত। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।
নবজাতকদের বাবা শরিফ উদ্দিন বলেন, আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন। আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme