সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে নতুন ইউএনও সোহাগ হোসেন

  • আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১০১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সোহাগ হোসেন। তিনি অঞ্জন কুমার সরকারের স্থলাভিষিক্ত হবেন।

আজ ২৭ জুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার একেএম মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য পাওয়া যায়।

জানা যায়, ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে চাকুরীতে যোগদান করেন তিনি। কুমিল্লা জেলার বাসিন্দা সোহাগ হোসেন ইতোপূর্বে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকাবস্থায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হয়েছিলেন। স্বল্পতম সময়ে তিনি ঘাটাইলে যোগদান করবেন বলে সর্বশেষ জানা গেছে।

এর আগে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার সরকারকে বদলির আদেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁকে গাজীপুর জেলা প্রশাসক (অতিরিক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। গত ২৪ জুন উপসচিব শাহিন আরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য পাওয়া যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme