সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে নিখোঁজের দুইদিন পর কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে প্রান্ত (১৯) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌর এলাকার উত্তরপাড়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে প্রান্ত নিখোঁজ হয়। তবে এ বিষয়ে থানায় অবহিত করেনি তার পরিবার। শনিবার সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করলে প্রান্তের পরিবার লাশটি শনাক্ত করে।

এ বিষয়ে ঘাটাইল থানার (ওসি) আজহারুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত্যুর কারণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme