সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে পূর্ণদিবস কর্মবিরতি পালন

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কমর্রত কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ দফা ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে এ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তাঁরা।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা (ডিআরও) পদ আপগ্রেডশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পদ নাম পরির্বতন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরন করতেই আমাদের এই পূর্ণ দিবস কর্মবিরতি। এর আগে আমরা গত ১২-১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরও বলেন, ‘বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি লাঘবে এবং মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন তাঁরা হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী। তাঁরা বাংলাদেশকে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু দুঃখের বিষয় ২০২২ সালেও বঙ্গবন্ধুর হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অবহেলিত এবং বঞ্চিত। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা আইন পাস করেছেন। এখন দ্রুত বাস্তবায়ন দরকার। দাবীগুলো পূরণ হলে জনগণকে আরো বেশী সেবা প্রদানসহ ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন পূরণে আরও গতিশীল হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme