সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৭৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কঠোর লকডাউনেও বাল্যবিয়ের আয়োজন করায় তা ভূন্ডল করে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

বৃহস্প্রতিবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ছনখোলা গ্রামে বাল্যবিবাহ বন্ধের ঘটনাটি ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ও স্থানীয়রা জানান, উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা গ্রামের আজিজ মোগলের মেয়ে রুবিনা। সে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী। বৃহস্প্রতিবার (৮ জুলাই) একই গ্রামের আফসার মোগলের ছেলে হুমায়ুন মোগলের সাথে মেয়েটির বিয়ের দিন ঠিক করে তার পরিবার। সেই মোতাবেক যথারীতি বিয়ের আয়োজন চলছিল। বরপক্ষের আগমনের অপেক্ষায় ছিল কনে পক্ষ। এরই মধ্যে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের গোচরে আসে। খবর পেয়ে সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হন তিনি। ভুন্ডুল করে দেন বিয়ের আয়োজন। এ সময় মেয়ের বাবা-মা টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত মেয়ের বোন রোজিনা ও বোন জামাইকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার। ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় মেয়েটি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme