সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৫৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : ঘাটাইলে যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির বিরদ্ধে গুরুতর এ অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবি জানান মুক্তিযোদ্ধারা।

বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, বহু বিতর্কিত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীরপ্রতীককে সভাপতি করে ভাতাভোগী ১৯৩ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যাচাই বাছাই করতে ৬ ফেব্রুয়ারী যে কমিটি গঠন করা হয়েছে ওই কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হলে তা প্রকৃত মুক্তিযোদ্ধার সঙ্গে প্রহসন করা ছাড়া আর কিছু হবেনা। বীর মুক্তিযোদ্ধারা বলেন, বিগত দিনে ঘাটাইলে কমপক্ষে ৭ শতাধিক অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে ফজলুল হক বীর প্রতীক। শুধু তাই নয় তার মাধ্যমে স্বাধীনতা বিরোধীচক্রের সদস্যনহ অনেক রাজাকারও মুক্তিযোদ্ধায় নাম লিখিয়ে ভাতা উত্তোলন করছে। ফলে অমুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা বানানোর কারিগর দুর্নীতিবাজ ফজলুল হক বীর প্রতীকের বিরুদ্ধে ঘাটাইলের সম্মুখযুদ্ধে অংশ গ্রহনকারী বীর মুক্তিযোদ্ধারা অনাস্থা দিয়ে অভিলম্বে তা বাতিল করে স্বচ্ছ কমিটি গঠনের দাবি জানান।

অভিযোগকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন , এরশাদ আলম, আবু হানিফ, আবু ছাইদ, মকবুল হোসেন, সুকুমার, মোয়জ্জেম হোসেন ও আবু হানিফ প্রমুখ।

বীরমুক্তিযোদ্ধা এরশাদ আলী আক্ষেপ করে প্রকৃত মুক্তিযোদ্ধা সকলের সনদ বাতিল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme