সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

  • আপডেট : শনিবার, ৮ মে, ২০২১
  • ৫১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান খান এমপি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। ফলে কৃষকরা যাতে ধানের সঠিক মূল্য পায় তার জন্য সরকার সরাসরি মাঠপর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। সুষ্ঠ নিয়মনীতির মধ্যদিয়ে কৃষক যাতে হয়রানি বা ভোগান্তি ছাড়াই গুদামে ধান দিতে পারে তার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আহবান জানান।

ঘাটাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ জানান, এবারের বোরো মওসুমে অ্যাপসের মাধ্যমে নিবন্ধনকৃত ও সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি মণ ১০৮০ টাকা দরে ২৯২৬ মে.টন ও ৪০ টাকা কেজিতে ৬৭৭১ মে.টন বোরো সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। যা ধান ও চালের আর্দ্রতা থাকতে হবে ১৪%।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, ভাইস চেয়ারম্যান কাজী আরজু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল আবেদীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকির হোসেন খান, কৃষক লীগের আহবায়ক সফিকুল ইসলাম দুলাল, স্থানীয় কৃষক আব্দুল বাসেত প্রমুখ।

সংগ্রহ কার্যক্রম ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme