সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে পোড়াবাড়ী পাবলিক ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

পোড়াবাড়ী পাবলিক ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি লেখক, সাংবাদিক ও গবেষক জুলফিকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা, উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম, ঘাটাইল থানা অফির্সার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম সরকার পিপিএম, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি জেবুন নেছা, পোড়াবাড়ী পাবলিক ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, পাকুটিয়া শিল্প ও বণীক সমিতির সভাপতি কাজী আব্দুস সবুর, সহকারী অধ্যাপকবৃন্দ, অত্র মাদ্রাসার অভিভাবক প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক নজরুল ইসলাম, খান ফজলুর রহমান, এবিএম আতিকুর রহমান (আতিক), আব্দুল লতিফ, অভিভাবক, ছাত্র ছাত্রীবৃন্দসহ রাজনৈতিকনেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সংগ্রাম সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তারা ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme