সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইল উপজেলা আ’লীগের সভাপতি লেবু, সম্পাদক রহিম

  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু ও আব্দুর রহিম মিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ৬ জুন দুপুরে ঘাটাইল গণ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

শহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক এবং ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান। সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া ছিলেন আগের কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান।

এরআগে শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার।

সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান। এতে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।

সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme