সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইল পৌরসভা নির্বাচনে জোর করে নৌকায় ভোট, এজেন্ট বহিষ্কার

  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৬৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ঝড়কায় এমএ সাত্তার খান মডেল স্কুল কেন্দ্রে নৌকায় জোর করে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন নৌকার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেন।

রোববার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এমএ সাত্তার খান মডেল স্কুল কেন্দ্রের ৩নং পুরুষ কক্ষ থেকে নৌকা প্রার্থী শহীদুজ্জামার খানের এজেন্ট হৃদয়কে বের করে দেওয়া হয়।

ভোটারদের লাইন দীর্ঘ থাকলেও ধীরগতিতে ভোটগ্রহণ চলে। ফলে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন। কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা নারী ভোটার নাসরিন বলেন, ‘সকাল ১০টায় ভোট দিতে লাইনে দাঁড়িয়েছি। এখন দুপুর। কখন ভোট দিতে পারবো জানি না।’

ভোটাররা জানান, ভোট গ্রহণে খুবই ধীরগতি। কেন্দ্রে ভোট দিতে অনেক সময় লাগছে। ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পোলিও অফিসাররা জানান, যারা ভোট দিতে আসছেন, তাদের অনেকের আঙ্গুলের ছাপ আসছে না। আবার অনেক নারী ভোটারের হাতে মেহেদী লাগানো, তাই ভোট নিতে দেরি হচ্ছে।

পৌরসভার ঝড়কায় এমএ সাত্তার খান মডেল স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাফর উল্লাহ বলেন, কেন্দ্রের পুরুষ ওয়ার্ডের ৩নং কক্ষে নৌকার এজেন্ট হৃদয়ের বিরুদ্ধে অপর এজেন্ট অভিযোগ করায় তাকে বহিষ্কার করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোটাররা স্বাচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ইভিএমে ভোট হওয়ায় ভোট দিতে আসা অনেকের হাতের আঙ্গুলের ছাপ আসে না ফলে ভোটগ্রহণে কিছুটা সময় লেগেছে।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন বলেন, ‘ইভিএমে ভোট গ্রহণ হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। কেন্দ্রের ভিতর যতক্ষণ ভোটার থাকবে ততক্ষণ ভোট চলবে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme