সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

চতুর্থবার টাঙ্গাইল জেলার সেরা করদাতা ভানু

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন ডেস্ক: পরপর চারবার টাঙ্গাইল জেলার সেরা করদাতা হয়েছেন পাপন কুমার ভানু। তিনি সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ঠিকাদারি পেশায় নিয়োজিত থেকে ২০২২ সালের সেরা করদাতা নির্বাচিত হন।

বুধবার (২৮ ডিসেম্বর) রাজস্ব বোর্ডের সদস্য জাহিদ হাসানের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গাজীপুর কর বিভাগ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

এর আগে ২০১৯, ২০২০ ও ২০২১ অর্থবছরেও সেরা করদাতা হিসেবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছিলেন ভানু।

পাপন কুমার ভানু জানান, ২০০০ সালের শুরুতে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। টানা ২০ বছর এ পেশায় নিয়োজিত থেকে সরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, সড়কসহ বিভিন্ন কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করেছেন। একই সঙ্গে নিয়মিত কর পরিশোধ করায় ২০১৯ সালে এসে তিনি জেলার সেরা করদাতা হিসেবে প্রথম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি অর্জন করেন। ২০২০, ২০২১ ও ২০২২ সালেও তিনি এই ধারাবাহিকতা অব্যাহত রাখেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme