সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে আন্তজেলা চোর চক্রের ৪জন সদস্য ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি (উত্তর)।

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলা ডিবি পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিনের দিক নির্দেশনায় এসআই মোঃ আহসানুজ্জামানের নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই রিপন কুমার দাস, এএসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই মোঃ রাজিফুল ইসলাম, কনস্টেবল মোঃ ইমরুল হাসান, মোঃ ইয়াসিন আলী, মাসুদ রানা, মোঃ ফয়জুর রহমান, মোঃ কামরুজ্জামান, মোঃ সোহাগ চৌধুরী টাঙ্গাইল সদর ও ধনবাড়ী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তজেলা ৪ জন সদ্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নূর মোহাম্মদ ওরফে হৃদয় (২৮), মো: রাব্বি মিয়া (২৪), মো: শরীফ (৪৭) ও মো: রাসেল আলী (৩২)।

এসময় তাদের কাছ থেকে চোরাই ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme