সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ছেলে হত্যার বিচার চেয়ে মা-বাবার সংবাদ সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩৬২ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলে ছেলে নাজমুল হোসেনের হত্যারকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার ১১ আগস্ট দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার মা নুরজাহান বেগম ও বাবা মো. আ. বাছেদ। তারা ঘাটাইল উপজেলার বগা ডেংরাচালা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে নুরজাহান বেগম লিখিত বক্তব্যে জানান, গত বছরের ১৭ আগস্ট ফুটবল খেলাকে কেন্দ্র করে ছোট ছেলে সোহেল রানার সাথে প্রতিপক্ষের ঝগড়া হয়। ওই দিন রাতে সোহেল ও তার বাবা স্থানীয় পল্টন ময়দান বাজারে গেলে বেল্লাল হোসেন সহ কয়েক ব্যক্তি তার উপর হামলা করে। খবর পেয়ে নাজমুল হোসেন বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন লাঠি ও রড নিয়ে তার উপর হামলা করে। স্থানীয়রা বাবা মো. আ. বাছেদ ও ছেলে নাজমুল হোসেনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে নাজমুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে টাঙ্গাইল হাসপাতাল থেকে নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট সন্ধ্যায় নাজমুল মারা যান।

তিনি জানান, এ ঘটনায় ওই দিনই নাজমুলের চাচা শাহজাহান মিয়া বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ দফায় দফায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তারকৃত আয়নাল ও হৃদয় নামে দুই আসামি জামিনে মুক্ত হয়ে তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তিনি ছেলে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আদালতের নির্দেশে মামলাটি বর্তমানে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme