সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জেলা আ’লীগের সভাপতি ফজলুর রহমান খান ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল

  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১০৮৮ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ফজলুর রহমান খান ফারুক এবং সাধারণ সম্পাদক পদে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম কে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘ সাত বছর পর ৭ নভেম্বর সোমবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশন শেষে সন্ধ্যায় নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এমপি। প্রথম অধিবেশনের সমাপ্তি শেষে বিকেল ৫টা ৯ মিনিটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের নাম আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমানের কাছে জমা দিতে বলা হয়। সভাপতি পদে ফজলুর রহমান খান ছাড়াও সংসদ সদস্য আতাউর রহমান খান, আলমগীর খান, শামছুল হক প্রার্থী হন। সাধারণ সম্পাদক পদে জোয়াহেরুল ইসলাম ছাড়াও খন্দকার আশরাফুজ্জামান, নাহার আহমেদ, সুভাষ চন্দ্র সাহা, সিরাজুল হক আলমগীর, মামুনুর রশীদ ও জিয়াউল আবেদীন প্রার্থী হন। পরে আব্দুর রাজ্জাক ও আবদুর রহমান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে তাঁরা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করলে সবার সম্মতি থাকবে কি না। নেতা-কর্মীরা হাত তুলে সম্মতি জানান। এরপর আব্দুর রাজ্জাক সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন দলের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান, কামরুল ইসলাম ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও দীপু মনি।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সদস্য সানজিদা খানম, সৈয়দ আবদুল আউয়াল, ইকবাল হোসেন, মোহাম্মদ সাঈদ ও টাঙ্গাইলের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme