টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে “আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান” অনুষ্ঠান

  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মহান বিজয় দিবস ২০২১ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে ২২ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

শেষে জেলা তথ্য অফিসের উদ্যোগে সংগীতানুষ্ঠান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme