সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি “এপিএ”র আওতায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়।

৩১ আগস্ট বুধবার উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জনাব ফারহান রহমান।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল যুব উন্নয়নের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন।

এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত।

অনুষ্ঠানে বক্তারা সরকারের অর্জিত সাফল্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর বক্তব্য প্রদান করেন। এছাড়া প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ সহ মাদক পাচার রোধ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme