সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জেলা তথ্য অফিসের উদ্যোগে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচীর আওতায় জেলা তথ্য অফিস টাঙ্গাইলের উদ্যোগে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার লক্ষে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর সকালে ভূঞাপুর উপজেলার ফলদা শরিফুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শুনানো ছাড়াও শিক্ষার্থীদের মাধ্যমে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তিনজন বিজয়ীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তিকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র সরকার বিমল, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরমান আলী এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত। এসময় ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme