সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের সৌখিন বাগানপ্রেমীদের মিলনমেলা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সৌখিন বাগানপ্রেমীদের চতুর্থ বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ আগস্ট বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সখের বশে বাগান করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন সৌখিন বাগানপ্রেমীরা ভার্চুয়্যাল গ্রুপের ক্রিয়েটর এডমিন ফিরোজ কবীর। এর আগে জাতীয় সংগীত ও কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে একশ দুই জন সদস্য রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে ৯৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

এই বর্ষপূর্তি ও মিলনমেলায় বাগানীদের মধ্যে বর্ষসেরা বাগানী, বর্ষসেরা কনট্রিবিউটর, বর্ষসেরা ফটো স্যুটকারী, বর্ষসেরা পরিপাটি বাগানী ও বর্ষসেরা সম্মানিত বাগানীকে পুরষ্কৃত করা হয়। এছাড়াও গ্রুপের পক্ষ থেকে লটারীর মাধ্যমে ৩৫ জন সদস্যকে “ইন্ডিয়ান পুনে জবা” ফুল গাছ উপহার দেয়া হয়। অনুষ্ঠানের আগে গ্রুপে চলমান কার্যক্রমে ৫০ জন সদস্যকে তাদের পছন্দ মতো গাছ উপহার দেয়া হয়। মিলন মেলায় বক্তব্য রাখেন- সাবিহা পারভীন, মেহেদী হাসান, সাংবাদিক অলক কুমার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সৌখিন বাগানপ্রেমীরা গ্রুপের এডমিন নারগিস আক্তার। অনুষ্ঠানটি সঞ্চলন করেন- সৌখিন বাগানপ্রেমীরা গ্রুপের এডমিন হারুন আল রাশিদ ও বুলি ফিরোজা। অনুষ্ঠানে গ্রুপের এডমিনদের মধ্যে উপস্থিত ছিলেন- রোকসানা বেগম, ফারহানা লিজা, আজিম বকুল, ইজাজুল হক, মিথুন, জিয়াউল জিয়া প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme