সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে অজ্ঞাত পরিচয় এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চক গোপাল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হুগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান।

তিনি জানান, স্থানীয় লোকজন ওই গ্রামের একটি ধান ক্ষেতের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামীম হোসেন জানান, উদ্ধার করা ওই যুবতীর বয়স আনুমানিক ২০/২২ বছর হবে। লাশটিতে পচন ধরে ফুলে গেছে। চেহারা চেনা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme