সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী প্রতিমা মেলা

  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মঙ্গলবার বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী পুজা অনুষ্ঠিত হবে। সারাদেশের মতো টাঙ্গাইলেও শুরু হয়েছে পুজার আমেজ। পুজা উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে প্রতিমা মেলা। প্রতিমা তৈরীর কারিগররা মেলায় এসে প্রতিমা তৈরী ও বিক্রী করছেন। শহরের বিভিন্ন এলাকা হতে আসা পূজারীরা পূজার জন্য পছন্দ মতো প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন। একইসাথে কিনছেন পূজার অন্যান্য সরঞ্জাম।

শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়ম অনুসারেই হয়। এই দিন শিশুদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু করা হয়।

প্রতিমা বিক্রেতারা জানান, মেলায় ছোট, বড়, মাঝারী বিভিন্ন ধরণের প্রতিমা বিক্রী হচ্ছে। করোনার কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার পূজার সংখ্যা অন্য বছরের তুলনায় কম। এতে করে বিপাকে পরেছেন তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme