সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অপহরণের ৫ ঘণ্টা পর দোকান কর্মচারী উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে অপহরণের ৫ ঘণ্টা পর রঞ্জু মিয়া (৩০) নামের এক দোকান কর্মচারীকে উদ্ধার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

সোমবার রাতে সদর উপজেলার হাতিলা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত রঞ্জু মিয়া দেলদুয়ার উপজেলার ভুরভুরিয়া গ্রামের মঞ্জুরুল ইসলাম খাঁনের ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, সোমবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে রঞ্জু মিয়াকে শহরের ছয়আনী বাজার থেকে কৌশলে মোটরসাইকেলে করে অপহরণকারীরা অপরহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মুক্তিপনের জন্য তার পরিবারের কাছে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা দাবি করে। পরে রঞ্জু মিয়ার পরিবারের লোকজন সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়। পরবর্তীতে পরিবারের লোকজন র‌্যাবকে জানালে র‌্যাব ভিকটিমকে উদ্ধার তৎপর চালায়। এক পর্যায়ে অপহরণকরীদের দেয়া ঠিকানায় যাওয়া হলে র‌্যাবের উপস্থিতি টেরে পেয়ে রঞ্জু মিয়াকে ফেলে রেখে পালিয়ে যায়। অপহরণকারীরা রঞ্জু মিয়াকে মারধর করে। এ ব্যাপারে অপহরণকারীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme