টাঙ্গাইলে অবৈধভাবে মন্দিরের কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরে অবস্থিত শ্রী শ্রী ছোট কালিবাড়ি মন্দিরের কার্যকরী কমিটি অবৈধভাবে গঠন করায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করে তারা।

মানববন্ধনে বক্তরা অভিযোগ করেন বলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম কোন নিয়ম না মেনে গত শুক্রবার সকাল নয়টার দিকে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় অবস্থিত শ্রী শ্রী ছোট কালিবাড়ি মন্দিরে গিয়ে দুলাল চন্দ্রকে সভাপতি এবং অপুর্ব নামের একজনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা দিয়ে চলে আসেন। এসময় আগের কমিটির কাউকে সেখানে ডাকা হয়নি। এছাড়া শহরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহনদে‘র প্ররোচনায় অবৈধভাবে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম এভাবে কমিটি গঠন করেছেন বলেও অভিযোগ করা হয় মানববন্ধনে।

এসময় বক্তব্য রাখেন, শ্রী শ্রী ছোট কালিবাড়ি মন্দিরের কার্যকরী কমিটি সাবেক সভাপতি বিঞ্চু, সাবেক সাধারণ সম্পাদক অর্জুন দাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কানু বসাক, সদস্য রিমা প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme