সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৪১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদারের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে নিহত মালেকের পরিবার ও এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খুনি হেকমতের ফাঁসি চাই। এই খুনি সাগরদিঘী ইউনিয়নের সর্বস্তরের মানুষকে নির্যাতন চালিয়ে শেষ করে দিচ্ছে। এর বিচার চাই।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ সাগরদিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের আগের রাতে ওই কেন্দ্রে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হেকমত শিকদারের লোকজন ব্যালট ছিনতাই করছে- এমন খবর পেয়ে বিক্ষুব্ধ কয়েকশ মানুষ স্থানীয় একটি ভোটকেন্দ্র ঘেরাও করে। এ সময় কেন্দ্রের ভেতর থেকে তাদের ওপর গুলি ছোড়া হলে ঘটনাস্থলেই স্থানীয় যুবদল কর্মী মালেক (৪৫) নিহত হন। এ ঘটনায় ঘাটাইল থানায় মামলা করে পুলিশ। এ ছাড়া নিহত মালেকের পরিবার হেকমত শিকদারসহ ২১ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। একাধিক তদন্তকারী সংস্থা মামলাটি তদন্ত করার পর সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ওই মামলাতেই গত রবিবার গ্রেপ্তার হয়েছেন হেকমত সিকদার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme