সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৯৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুর থেকে ৪৪০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী আদালত পাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তাছলিমা বেগম (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৪৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

র‌্যাব জানায়, সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার মধুপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। আসামীর বিরুদ্ধে মধুপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme