সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৫২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (১৩ মার্চ) দিনগত রাত ১ টার দিকে উপজেলার দেউলাবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-মধুপুর উপজেলার গোপদ গ্রামের শরাফত আলীর ছেলে হাসিম (২৬), একই উপজেলার মালাউড়ী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬)। এসময় ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ৩টি সিম কার্ড, নগদ ১ হাজার ৮০০ টাকা এবং ১টি মোটরসাইকেলসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবিদের নিকট চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme